২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শিবগঞ্জে জুটমিলের নারী শ্রমিককে ধ/র্ষ/ণ-থানায় মামলা দায়ের

spot_img

বগুড়া শিবগঞ্জ উপজেলায় এক নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার দিবাগত রাতে ভিকটিম পরিবার কর্তৃক অভিযুক্ত ধ/র্ষ/ক/দের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলা এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার এক তরুণী ২মাস আগে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামে একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। এরআগে ভুক্তভোগী নারী মালাহার গ্রামের ব্যবসায়ী ডিপুল ওরফে বিপুলের বাসায় ভাড়া নেন। এরই ধারাবাহিকতায় গত ১৯ ডিসেম্বর দিনগত রাতে বাসার মালিক ডিপুল ওরফে বিপুল (৩০) এবং তার অজ্ঞাত ২ সহকারী ভোটার আইডি কার্ডের ছলনায় ভুক্তভোগী নারীর ঘরে সুকৌশলে প্রবেশ করে। পরে তারা ভুক্তভোগীর মুখ গামছা দিয়ে বেঁধে পালাক্রমে ধ/র্ষ/ণ করে। বিষয়টি কাউকে জানালে জীবন শেষ করা হবে বলে তারা ধর্ষিতাকে হুমকিও দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে তাদের ভয়ে ভুক্তভোগী নারী কাউকে বলেন না। একপর্যায়ে যে অসুস্থ হয়ে নিজ বাড়িতে চলে যান। সেখানে গিয়ে ঘটনাটি তার বাবাকে জানালে স্থানীয়দের পরামর্শে তিনি গতরাতে শিবগঞ্জ থানায় উপস্থিত হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে মামলা গ্রহণ করা হয়েছে। এখনো কাউকে গ্রে/ফ/তা/র করা যায়নি। তবে আসামিদের দ্রুত গ্রে/ফতা/রের জন্য অভিযান অব্যাহত আছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ