২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

spot_img

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বিভিন্ন এলাকায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় ঘন কুয়াশা দেখা দিতে পারে, যা কিছু স্থানে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে সমস্যা দেখা দিতে পারে। রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় দেশের গোপালগঞ্জ ও বাঘবাড়ীতে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, সৈয়দপুর, শ্রীমঙ্গল ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন নিকলিতে ১১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সামগ্রিক অবস্থা অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বিস্তার উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে।

সুতরাং, যাত্রী ও ভ্রমণকারীদের নিরাপদ যাত্রার জন্য পূর্বত্বর পরিকল্পনা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ