৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রবাসীকে ‘বিয়ে’ করে ৩ লাখ টাকা প্রতারনা, ৪ মাস পর জানা গেল ‘স্ত্রী’ পুরুষ!

spot_img

লালপুর (নাটোর) প্রতিনিধি:
ফেসবুকে প্রেম, ফোনে বিয়ে—কিন্তু চার মাস পর ভয়াবহ সত্য জানতে পারেন ইতালি প্রবাসী এক ব্যক্তি। নাটোরের লালপুরে নারী পরিচয়ে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ‘সুমাইয়া আক্তার’ নামে ফেসবুক আইডি খুলে ওই ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম ও বিয়ের সম্পর্ক তৈরি করেন শান্ত আলী। এমনকি নারী কণ্ঠ নকল করে ফোনে কথাও বলতেন তিনি। পরে স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলে বিকাশের মাধ্যমে ওই প্রবাসীর কাছ থেকে তিন লাখের বেশি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।

প্রতারণাকে বিশ্বাসযোগ্য করতে নিজের বাবাকেও ‘শ্বশুর’ পরিচয়ে ওই প্রবাসীর সঙ্গে কথা বলানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে লালপুরের গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে শান্ত আলী ও তাঁর বাবাকে আটক করে পুলিশ। জব্দ করা হয় প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন। পরে প্রবাসী ফোন করলে পুরো বিষয়টি পুলিশের কাছে প্রকাশ পায়। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।

সাধীন আলম হোসেন
লালপুর নাটোর প্রতিনিধিঃ

নারী সেজে প্রবাসীকে বিয়ে! ৪ মাস পর জানলেন তার ‘স্ত্রী’ পুরুষ

ফেসবুকে প্রেম, ফোনে বিয়ে—কিন্তু চার মাস পর ভয়াবহ সত্য জানতে পারেন ইতালি প্রবাসী এক ব্যক্তি। নাটোরের লালপুরে নারী পরিচয়ে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ‘সুমাইয়া আক্তার’ নামে ফেসবুক আইডি খুলে ওই ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম ও বিয়ের সম্পর্ক তৈরি করেন শান্ত আলী। এমনকি নারী কণ্ঠ নকল করে ফোনে কথাও বলতেন তিনি। পরে স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলে বিকাশের মাধ্যমে ওই প্রবাসীর কাছ থেকে তিন লাখের বেশি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।

প্রতারণাকে বিশ্বাসযোগ্য করতে নিজের বাবাকেও ‘শ্বশুর’ পরিচয়ে ওই প্রবাসীর সঙ্গে কথা বলানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে লালপুরের গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে শান্ত আলী ও তাঁর বাবাকে আটক করে পুলিশ। জব্দ করা হয় প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন। পরে প্রবাসী ফোন করলে পুরো বিষয়টি পুলিশের কাছে প্রকাশ পায়। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ