৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সাগর রুনি হত্যাকাণ্ড আমেরিকান সংস্থাকে দায়িত্ব দিয়েছে সরকার — শিশির মনির

spot_img

সাগর রুনি হত্যাকাণ্ড
আমেরিকান সংস্থাকে দায়িত্ব দিয়েছে সরকার — শিশির মনির

সুনামগঞ্জ প্রতিনিধি :

আলোচিত সাগর রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে জেল হাজতি, সাবেক গুরুত্বপূর্ণ ব্যক্তি সহ অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি নষ্ট হওয়া আলামত নিয়ে কাজ করতে আমেরিকান একটি ডিএনএ সংস্থাকে দায়িত্ব দিয়েছে সরকার। গণমাধ্যমে দেয়া একটি সাক্ষাতকারে এমন তথ্য জানিয়েছেন, সাগর রুনির হত্যা মামলার আইনজীবী শিশির মনির।
শনিবার দুপুরে শাল্লা উপজেলায় দিরাই শাল্লা উন্নয়ন ফোরামের মেধাবৃত্তি ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী বলেন, সাগর রুনির হত্যা ব্যাপারে পিবিআই, সিআইডির সমন্বয়ে ৫ সদস্যের একটি জয়েন্ট ট্রাস্কফোর্স গঠিত হয়েছে। মাননীয় হাইকোর্টের নির্দেশে ৪ এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
তদন্তকারী কর্মকর্তাদের সাথে আমার মিটিং হয়েছে, তারা তদন্তে বেশ কিছু অগ্রগতি দেখিয়েছেন। জেলে থাকা ব্যক্তিদের জবানবন্দি নেয়া হয়েছে। আগে দায়িত্বে থাকা কর্মকর্তা, টেলিভিশনে দায়িত্ব থাকা ব্যক্তিদের জবানবন্দি নেযা হয়েছে, ফলে এই বিষয়টি তদন্ত সন্তুোষজনক হবে।
তিনি বলেন, ২০১২ সালে ঘটনার পর ১৩ বছর পার হয়ে গেছে। কিছু এভিডেন্স নষ্ট হয়ে গেছে। এ জন্য সরকার আরেকটি এক্সপার্ট টিম আমেরিকান ডিএনও কোম্পানির সাথে কন্ট্রাক্ট করে দায়িত্ব দিয়েছে।
এর আগে নিজের উদ্যোগে ১৭ টি স্কুল ও মাদ্রাসার দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব নিয়ে মাসিক মেধাবৃত্তি ও ১০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন তিনি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ