
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় পরিষদ নির্বাচন সম্পন্ন,নতুন দায়িত্বে মো.আব্দুল আজিজ
ববি প্রতিনিধি :নাজমুল ঢালী
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ২০২৫-২৬ ইং সেশনের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন সেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ আব্দুল আজিজ।
শনিবার দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে কেন্দ্রীয় সংগঠক সম্মেলন বৈঠকে নির্বাচিত নতুন সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজকে শপথ পাঠ করান বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের অভিভাবক পরিষদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামু*নুল হক ।
এরপূর্বে সভাপতি পরিষদ হিসেবে নির্বাচিত হোন মুহাম্মাদ আশরাফুল ইসলাম সাদ ও মাহদী হাসান শিকদার।
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের উদ্দেশ্য সংগঠনটি ২০১১সালে আত্মপ্রকাশ পায়।প্রতিটি শিক্ষার্থীদের মধ্যে কিভাবে তাকওয়া অর্জন হবে এবং দ্বীনের হুকুম আহকাম গুলো কিভাবে একজন শিক্ষার্থী যথাযথ দলবদ্ধ এবং ব্যক্তিগত পর্যায় সর্বচ্চ ভাবে পালন করবে এ লক্ষ্য কে বাস্তবায়ন করতে আধুনিক পদ্ধতিতে একজন শিক্ষার্থীকে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাশাপাশি দ্বীনের একজন সৎ সাহসী দায়িত্বশীল কর্মি হিসেবে গড়ে তোলার তালিমও সংগঠনটি দিয়ে থাকে। প্রতিটি মাদ্রাসা,স্কুল,কলেজ এবং ইউনিভার্সিটির ক্যাম্পাস গুলোয় ব্যপক প্রচারণার মাধ্যমে সংগঠনটি তাদের যুগপোযোগি কার্যক্রম চালাচ্ছে।শিক্ষার্থীদের সার্বিক সহোযোগিতায় সর্বদা পাশে থাকছে সংঠনটি। বিভিন্ন দূর্যোগ,প্রতিটি প্রতিকূল পরিবেশে সংগঠনটি দেশবাসীর পাশে থেকে সর্বচ্চ সহোযোগিতায় কাজ করে যাচ্ছে।
নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির মাওলানা মা*মু*নুল হ*ক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আল আবিদ শাকির, মাওলানা জাকির হুসাইন, মাওলানা মোশাররফ হুসাইন লাবীব, মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ ও মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ।




