২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সোহরাওয়ার্দী কলেজ ছাত্র শিবিরের কোরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

spot_img

সোহরাওয়ার্দী কলেজ ছাত্র শিবিরের কোরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে পবিত্র কোরআন বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোহরাওয়ার্দী কলেজ শাখা।
শনিবার (১৫ মার্চ) বিকেল ৪টা থেকে কলেজের শহীদ হাসান মেহেদী অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিন রুবেল।
আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের দাওয়াহ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ও সোহরাওয়ার্দী কলেজ শাখার সাবেক সভাপতি তাহসিন আহমেদ, এবং কলেজ শাখার সাবেক সভাপতি রাসেল মোল্লা।
কোরআন বিতরণ কর্মসূচির জন্য আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে পবিত্র কোরআন প্রদান করা হয়।
আয়োজকদের মতে- শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করেন তারা। দ্বীনি দাওয়াত প্রচার এবং ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য তারা নিয়মিত এমন কর্মসূচির আয়োজন করে থাকেন এবং আগামীতেও এমন কর্মসূচি অব্যাহত রাখবেন।
ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিন রুবেলের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ