২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জের দোয়ারায় বজ্রপাতে যুবকের মৃত্যু

spot_img

সুনামগঞ্জের দোয়ারায় বজ্রপাতে যুবকের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে এক যুবকের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবক সাইদুল ইসলাম ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানানা, মঙ্গলবার ভোর রাতে দোয়ারাবাজার উপজেলায় প্রচন্ড ঝড়-বৃষ্টি হয়। ওই সময় সেহেরি খেয়ে বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামের সাইদুল ইসলাম (২৩) বাড়ির উঠানের নলকূপে হাত ধুতে যান। হঠাৎ বজ্রপাতের ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ