
শাহিনুর ইসলাম প্রান্ত
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এপেক্স ক্লাব অব হাতীবান্ধা গোল্ডেন জুবিলী’র আয়োজনে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা বাজার ও পোস্ট অফিসের সামনে ২৫০ শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশ এর সিসিএসি নাসিম আহম্মেদ, জেলা গভর্নর-৭ নাজমুল করিম ডলার, ডিস্ট্রিক সেক্রেটারি-৭ মোখলেছুর রহমান, এপেক্স ক্লাব অব হাতীবান্ধা গোল্ডেন জুবিলী’র সভাপতি আব্দুর রাজ্জাক রুবেল, সিনিয়র সহ-সভাপতি রোকনুজ্জামান সোহেল প্রমুখ।




