১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

আজ সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে

spot_img
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। একই সময়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল জানা যাবে।
ওয়েবসাইটে ফল দেখার নিয়ম
ফল জানতে educationboardresults.gov.bd অথবা eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।.
এরপর—.
  • Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করতে হবে
  • Year থেকে 2026 নির্বাচন করতে হবে
  • নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে
  • রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে
  • ক্যাপচা পূরণ করে Submit-এ ক্লিক করতে হবে
এসএমএসে ফল জানার নিয়ম
এসএসসি পরীক্ষার্থীরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবে:.
SSC <বোর্ডের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> 2026.
উদাহরণ: SSC DHA 123456 2026.
এটি 16140 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।.
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা লিখবে:.
SSC TEC 123456 2026.
এবং পাঠাতে হবে 16222 নম্বরে।.
মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরাও নির্ধারিত নিয়মে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।.
এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে। প্রতিষ্ঠানভিত্তিক ফল জানতে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে EIIN নম্বর ব্যবহার করতে হবে।.
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২০ মে এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭ থেকে ১৪ জুন। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।. .

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ