২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক নারী সম্মেলন শেষে দেশে ফিরলেন জামায়াতের মহিলা নেত্রী

spot_img

পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী সম্মেলন শেষে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা।

পাঁচ দিনের সফর শেষে বুধবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সম্মেলনে আমেরিকা, অস্ট্রেলিয়া তুরস্ক মালেশিয়া’সহ ১৭টি দেশ থেকে নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। সম্মেলনে বাংলাদেশের নারী সমাজের প্রতিনিধি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।

বিমান বন্দরে এই নেত্রীকে স্বাগত জানাতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নাজমুন্ নাহার নীলু, ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগীয় সেক্রেটারি সুফিয়া জামাল পিয়া, ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগীয় সেক্রেটারি আয়েশা পারভীন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইরানী আক্তার উপস্থিত ছিলেন।

গত ২১ নভেম্বর থেকে দুইদিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন- মালেশিযা থেকে ফ্রিডম ফ্লোটেলায় অংশ নেয়া ডা. ফৌজিয়া হাসান, দাতো হাজ্জা মমতাজ, এমডি নাভি মালয়েশিয়া, অস্ট্রেলিয়া থেকে ইন্টারন্যাশনাল ব্রডকাস্টার লরেন বুথ। এছাড়া বাহরাইন, বসনিয়া, মন্টে নিগ্রো, তুর্কিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১৭টি দেশের সমাজ পরিবর্তনের অগ্রগামী ভূমিকায় থাকা নারী প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজক মহিলা শাখা জামায়াতে ইসলামী পাকিস্তান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ