৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল, সেনাবাহিনীর অভিযানে আটক

spot_img

বগুড়ার সারিয়াকান্দিতে ফুপুর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে রিপন মিয়া (৩২) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

গত সোমবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার রামেন্দ্রপুর এলাকার চকমল্লা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রিপন মিয়া চকমল্লা গ্রামের ইব্রাহীম আলীর ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে একটি বল্লম ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রিপন তার ফুপুর গোসলের দৃশ্য মোবাইল ফোনে গোপনে ধারণ করে। পরে সেই ভিডিওর স্ক্রিনশট দেখিয়ে ফুপুকে ব্ল্যাকমেল করা শুরু করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় অভিযোগ পেয়ে সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের কমান্ডার সাব্বিরের নেতৃত্বে চকমল্লা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে একটি কৃষি খামার থেকে রিপনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে রিপন ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করে। পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জের ধরেই এই কাজ করেন তিনি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ