২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আবারও কমলো জ্বালানি তেলের দাম

spot_img

দেশে দ্বিতীয় বারের মতো জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করেছে সরকার। এ দফায় ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২ টাকা কমানো হয়েছে। পেট্রোল ও অকটেনের দাম আগের মতোই রয়েছে।

স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত নতুন মূল্যের তথ্য জানিয়ে রোববার (৩১ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। যা ১ এপ্রিল (সোমবার) থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা থেকে ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অকটেন ১২৬ ও পেট্রোলের দাম ১২২ টাকাই রাখা হয়েছে।

এর আগে মার্চ মাসে ডিজেল ও কেরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেনের দাম ১২৬ টাকা ও পেট্রোলের দাম ১২২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ