২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আলোকিত চামটা ফাউন্ডেশন এর উদ্যোগে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত 

spot_img

আলোকিত চামটা ফাউন্ডেশন এর উদ্যোগে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

 

রাব্বি ছৈয়াল

শরিয়তপুর প্রতিনিধি

 

উৎসবমুখর পরিবেশে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। আলোকিত চামটা ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল দশটা ত্রিশ মিনিটের সময় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের ফুল, খাতা ও কলম উপহার দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত চামটা ফাউন্ডেশন-এর সভাপতি মাস্টার নাসির উদ্দিন।

অনুস্ঠানে উপস্থিত ছিলেন, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, আলোকিত চামটা ফাউন্ডেশনের অন্যতম সদস্য ও ডামুড্যা টেকনিক্যাল কলেজের লেকচারার ইন্জিনিয়ার কাহেত নজরুল ইসলাম, আলোকিত চামটা ফাউন্ডেশনের অন্যতম সদস্য নুরুল ইসলাম ছৈয়াল, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান, বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক আতিকুর রহমান, মাস্টার আলমগীর কবির ও মাস্টার হানিফ। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও আলোকিত চামটা ফাউন্ডেশন এর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন আলোকিত চামটা ফাউন্ডেশন-এর সদস্য সচিব তালহা জুবায়ের।

অতিথিরদের বক্তব্যে ফজলুর রহমান স্যার বলেন, “একটি শিক্ষিত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হলে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।এর সাথে আমি আলোকিত চামটা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন। এ ধরনের প্রোগ্রাম আমি পেয়েছিলাম যখন আমি অনার্সে পড়ি। তারপরে আর এ ধরনের প্রোগ্রাম পাইনি তাই এই সুন্দর প্রোগ্রামে আয়োজন দেখে খুবই আনন্দিত।

সভাপতির বক্তব্যে মাস্টার নাসির উদ্দিন বলেন, “শুধু পরীক্ষার ফলাফলে ভালো করা যথেষ্ট নয়, শিক্ষার্থীদের সৎ, নীতিবান ও মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”

সঞ্চালক তালহা জুবায়ের বলেন, “আলোকিত চামটা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষার প্রসারে কাজ করে আসছে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের সঠিক দিকনির্দেশনা দিতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল, খাতা ও কলম তুলে দেন আলোকিত চামটা ফাউন্ডেশন এর সদস্যরা।

শিক্ষার্থীরা নতুন শিক্ষা যাত্রার এমন শুভ সূচনায় আনন্দ প্রকাশ করে এবং নিজেদের ভবিষ্যতের জন্য আরও মনোযোগী হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

বিদ্যালয়ের শিক্ষক ও অতিথিরা শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং তাদের শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, আলোকিত চামটা ফাউন্ডেশন শিক্ষার প্রসারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে এবং আগামীতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ