২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

আলোচিত মাদক ব‍্যবসায়ী বাবু হিরোইন সহ গ্রেফতার

spot_img

আলোচিত মাদক ব‍্যবসায়ী বাবু হিরোইন সহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
বগুড়া শাজাহানপুরে ২গ্রাম পরিমাণ হিরোইনসহ আলোচিত মাদক ব্যবসায়ী বাবুকে আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ। আটককৃত বাবু শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকার মৃত:বজলুর রহমানের ছেলে।

শাজাহানপুর থানা পুলিশ সূত্রে জানা যায়,
গোপন সংবাদের প্রেক্ষিতে পুলিশের উপ-পরিদর্শক আরিফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স (১০ এপ্রিল) সোমবার রাত.১১টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নে বিব্লক এলাকার একটি বেসরকারী ক্লিনিকের সামনে থেকে ২গ্রাম পরিমাণ হেরোইন সহ তাকে হাতে নাতে আটক করা হয়।

থানা পুলিশ কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী সংবাদ বুলেটিনকে জানান, আটককৃত বাবুর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। সে থানার তালিকাভূক্ত মাদক মামলার আসামী। তার বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। তিনি আরো বলেন, ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন রুটে মাদক ব্যবসায়ী ও সেবীদের দৌরাত্ন নিয়ন্ত্রনে বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ