৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ইদ্রিসিয়ায় প্রথমবারের মত সিম্পোজিয়াম অনুষ্ঠান অনুষ্ঠিত

spot_img

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান পরমতলা ইদ্রিসিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ছাত্র পরিষদের উদ্যোগে সিম্পোজিয়াম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার ( ২৪-০৫-২০২৪ ) সকাল ৯ টায় মাজহারুল ইসলাম নাঈম এর উপস্থাপনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাদ্রাসার ফাজিল শ্রেনির শিক্ষার্থী মাহমুদুল হাসান দেলোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যান পরিষদ এর সভাপতি মেহেদী হাছান নাজমুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জাকারিয়া, প্রভাষক: আরবি, অত্র মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন ( স্যার)।

অনুষ্ঠানের শুরুতে উদ্ভোদনী বক্তব্য রাখেন ছাত্র কল্যান পরিষদ এর শিক্ষা সম্পাদক রাইছুল ইসলাম রাফি। ক্যম্পাসে ছাত্র পরিষদের প্রয়োজনীয়তা এবং আপনি কেন যুক্ত হবেন বিষয়ক আলোচনা পেশ করেন পরিষদের অন্যতম উপদেষ্টা শাফায়াত হোসেন। সংগ্রহ পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি মাওলানা ইব্রাহিম খলিল বাংলাদেশে ইসলামি শিক্ষার অতীত ও বর্তমান নিয়ে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাকারিয়া হুজুর আলিয়া মাদ্রাসার ইতিহাস তুলে ধরেন।

অনুষ্ঠানের এক পর্যায় এরাবিক ও ইংরেজি ক্লাবের মাসিক মূল্যায়ন পরীক্ষায় পাশকৃত সকল শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উল্লেখঃ মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের শিক্ষার বাহির শিক্ষা দেওয়ার লক্ষে ছাত্রকল্যান পরিষদ কতৃক আরবি ও ইংরেজি ক্লাব এর প্রতিষ্ঠা হয়।

অনুষ্ঠানে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন পরিষদের সেক্রেটারি মহিউদ্দিন আজাদ। পরিষদের সভাপতি মেহেদী হাছান নাজমুল তার আলোচনায় ছাত্রকল্যান পরিষদ এর বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ