২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ইবিতে আন্দোলন: পুলিশি বাধা উপেক্ষা করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

spot_img

আব্দুল্লাহ আল রাহাত, ইবি প্রতিনিধি। 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সপ্তম দিনের মত কোটা বিরোধী আন্দোলনে করেছে শিক্ষার্থীরা। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লক কর্মসূচির অংশ হিসেবে চতুর্থ দিনে পুলিশি বাধা উপেক্ষা করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় এ আন্দোলন করে শিক্ষার্থীরা। পরে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে তারা।

বটতল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ফটক খুলে পুলিশি বাধা অতিক্রম করে আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান করে। শান্তিপূর্ণ ভাবে প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধের পর মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে অবস্থান করে কোটা বিরোধীরা। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে “আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”- ইত্যাদি স্লোগান দেয়। পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ও বাংলা ব্লক কর্মসূচি ঘোষণা করে। 

 

অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদূর্ভোগ তৈরী না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে শান্তিপূর্ণ মিছিল এবং সমাবেশ করেছে শাখা ছাত্রলীগ। 

উল্লেখ্য, সারাদেশে কোটা সংস্কার ও ২০১৮ সালের মেধাভিত্তিক নিয়োগের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ