৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ইবি বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি ঘোষণা

spot_img

আব্দুল্লাহ আল রাহাত, ইবি প্রতিনিধি ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (০৩ জুন) বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. আ ব ম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক পদে অধ্যাপক ড. মো: মাহবুবুল আরফিন ও সদস্য সচিব হিসেবে অধ্যাপক ড. মো: মাহবুবর রহমান দায়িত্ব পেয়েছেন ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গবন্ধু পরিষদের বুদ্ধিবৃত্তিক সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী করার লক্ষ্যে ও আদর্শিক, উন্নত ভাবমূর্তি রক্ষার্থে স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগী হয়ে এই নবগঠিত একীভূত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন – যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. মিয়া মো: রাসিদুজ্জামান। কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. মো: মামুনুর রহমান, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, অধ্যাপক ড. মো: রুহুল আমিন, অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া, অধ্যাপক ড. মো: ইব্রাহিম আব্দুল্লাহ, অধ্যাপক ড. মো: রবিউল হোসেন, অধ্যাপক ড. তপন কুমার রায়, অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস, অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সাদাত, অধ্যাপক ড. মো: আনিছুর রহমান, অধ্যাপক ড. মো: আবদুল্লাহ-আল-মাসুদ, অধ্যাপক ড. মো: রকিবুল ইসলাম, প্রদীপ কুমার অধিকারী, মো: সাজ্জাদ হোসেন জাহিদ, ড. লিটন বরণ সিকদার, এম. এম. নাসিমুজ্জামান, মো: রফিকুল ইসলাম, মো: শরিফুল ইসলাম, ড. মো: মোস্তাফিজুর রহমান, মো: রবিউল ইসলাম, মো: শহিদুল ইসলাম, সাহিদা আখতার, মো: ইমতিয়াজ ইসলাম, অনিন্দিতা হাবিব।

এ বিষয়ে সদস্য সচিব অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দীর্ঘদিনের আদর্শিক শিক্ষকদের বিভাজন একীভূত করে আহবায়ক কমিটি গঠন করায় গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি সকলের আন্তরিক সহযোগিতায় কেন্দ্রীয় কমিটি ও ইবি শিক্ষকদের প্রত্যাশিত আদর্শিক কর্মকান্ড পরিচালনা করতে আমরা সামর্থ্য হবো।’

কমিটির আহ্বায়ক ড. মো: মাহবুবুল আরফিন বলেন, ‘দীর্ঘদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের বিভাজন ছিল; আমরা কেন্দ্রের যাবো। এ বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। বঙ্গবন্ধু চর্চার অন্যতম কেন্দ্ররূপে বিকশিত করে তোলার ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

প্রসঙ্গত, বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও জাতির আত্মত্যাগ তুলে ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ অর্জনের ক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করার কাজে একনিষ্ঠ ভূমিকা পালনে অঙ্গীকারাবদ্ধ বঙ্গবন্ধু পরিষদ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ