২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ইসলামী শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক অঙ্গনে ইবি অধ্যাপকের সাফল্য

spot_img

আব্দুল্লাহ আল রাহাত, ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান আন্তর্জাতিক পর্যায়ে ইসলামী শিক্ষা ও গবেষণায় তার অব্যাহত অবদান এবং নেতৃত্বের স্বাক্ষর রেখে চলেছেন।

আগামীকাল সোমবার (২ ডিসেম্বর) তিনি মালয়েশিয়ার International Islamic University Malaysia (IIUM)-এর আমন্ত্রণে “3rd International Conference on Quran and Sunnah Studies (ICQS3’2024)”-এ অংশগ্রহণ করতে মালয়েশিয়া গমন করবেন। তিন দিনব্যাপী এই সম্মেলনে তিনি গুরুত্বপূর্ণ গবেষণা ও আলোচনায় অংশ নেবেন।

এরপর, ১০ ডিসেম্বর ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের VNU University of Social Sciences and Humanities-এর আমন্ত্রণে “The Challenges and Opportunities of Research on Islam in the Indian Subcontinent: A Discussion” শীর্ষক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন। সভাটি The Center for Contemporary Religious Studies-এর উদ্যোগে আয়োজিত।

ড. মাকসুদুর রহমান এর আগেও ফিলিপাইনের Mindanao State University – Marawi এবং International Council of Islamic Finance Educators (ICIFE)-এর যৌথ উদ্যোগে আয়োজিত “12th ASEAN Universities International Conference on Islamic Finance (12th AICIF)”-এ অংশগ্রহণ করেন। সেখানে তিনি “Zakat Management for Socio-Financial Development and Addressing Potential Challenges: A Theoretical Analysis” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন, যা ব্যাপক প্রশংসা অর্জন করে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ