২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ঈদযাত্রায় ট্রেন ও বগির সংখ্যা বাড়ানো হবে: রেলমন্ত্রী

spot_img

এসবি নিউ ডেস্ক : প্রতিবছর ঈদে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে গ্রামের বাড়ি ফিরতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। জনদুর্ভোগের কথা বিবেচনায় এবারের ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে রেল মন্ত্রণালয়।

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, শীঘ্রই আমাদের মিটিং রয়েছে। মিটিংয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

শুক্রবার (১লা মার্চ) বেলা সোয়া ১১টায় রাজবাড়ী স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ঈদযাত্রায় যাত্রীদের বিশেষ সুবিধার্থে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া অনলাইনে টিকিটের পাশাপাশি আমরা স্টেশনগুলোতেও টিকিট বিক্রির ব্যবস্থা করবো। অতিরিক্ত যেসব বগি যুক্ত করা হবে সেখানে বসার এবং দাঁড়ানোর যাত্রী যেতে পারবে। ঈদকে সামনে রেখে ট্রেনে সব সুযোগ-সুবিধা রাখা হবে।

রেলে লোকবল নিয়োগের বিষয়ে মন্ত্রী বলেন, চালক ও স্টেশনমাস্টার নিয়োগের জন্য ইতোমধ্যে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। যারা ভালো করবে তাদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে বন্ধ হওয়া এবং নতুন স্টেশনগুলো চালু করা হবে।

প্রসঙ্গত, রেলমন্ত্রী দুই দিনের সরকারি সফরে রাজবাড়ীতে এসেছেন। সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যাত্রা করেন। বেলা সোয়া ১১টায় তিনি রাজবাড়ী রেলস্টেশনে পৌঁছান।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা রেলমন্ত্রী ও তার সহধর্মিণী সাঈদা হাকিমকে ফুল দিয়ে বরণ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ