৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ঈদে মাংস পেয়ে খুশি শাজাহানপুরের আশ্রয়নের বাসিন্দারা!!!

spot_img

বগুড়ার শাজাহানপুরে আশ্রয়ণ প্রকল্পের ১৭২টি পরিবার সহ এতিমখানা ও দুস্থদের মাঝে কুরবানির মাংস বিতরণ করে ঈদ আনন্দকে ভাগাভাগি করছেন উপজেলা প্রশাসন।

ঈদের দিন বিকাল থেকে উপজেলার নির্বাহী কর্মকর্তা পরিবার-পরিজন ছেড়ে গরিব দুঃখী অসহায় মানুষদের মুখে একটু হাসি ফোটাতে ও তাদের সাথে ঈদ আনন্দকে ভাগাভাগি করতে বিভিন্ন আশ্রায়ন প্রকল্পে ছুটে যান।

সোমবার ঈদের দিন বিকালে উপজেলা ডোমনপুকুর আশ্রয়ন প্রকল্পের পরিবারের কাছে মাংস পৌঁছে দিতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।
এসময় উপস্থিত ছিলেন মাঝিরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন আলম।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে কুরবানির মাংস বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম সহ সকল ইউপি চেয়ারম্যানগণ৷
মাংস পেয়ে খুব খুশি ডোমনপুকুর আশ্রয়ণের বাসিন্দা বিউটি বেগম। তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উপহার ঘর দিয়েছেন। আজকা ঈদের দিন ইউএনও স্যার গোশত দিয়ে গেছে।‘সারা জীবন ঈদের দিন অন্যের বাড়িত চেয়ে কোরবানির গোশত খাইছি।এজন্য অনেক খুশি লাগছে।
ডোমনপুকুর আশ্রয়ন প্রকল্পে আরেক বাসিন্দা ঈসমাইল, তিনি বলেন আমাদের মত গরিব দুঃখী অসহায় মানুষের কথা চিন্তা করে ইউএনও স্যার ঈদের দিনে মাংস দিতে এসেছেন। শাজাহানপুরে মাটিতে আবারও এমন ইউএনওকে পেয়ে আমরা আমরা গর্বিত। স্যারের জন্য দোয়া করি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ