২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

উত্তরবঙ্গের ট্রেনযাত্রীদের জন্য দুঃসংবাদ

spot_img

এসবি ডেস্ক : চরম ভোগান্তিতে পড়েছেন রাজশাহী, পঞ্চগড় ও রংপুরসহ উত্তরবঙ্গের ট্রেনের যাত্রীরা। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় সৃষ্ট শিডিউল বিপর্যয়ে এ ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

ঢাকার স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জানান, এ শিডিউল বিপর্যয় মঙ্গলবার (১৯ মার্চ) সারাদিনই থাকবে।

তিনি বলেন, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় আজ সারাদিন ট্রেনের শিডিউল বিপর্যয় হবে। তবে আগামীকাল বুধবার (২০ মার্চ) থকে এ বিপর্যয় কেটে যাবে।

বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব রেল‌স্টেশ‌ন এলাকায় সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দি‌কে পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ‌্যুত হয়। ট্রেনের চাকার ত্রু‌‌টির কার‌ণে এই লাইনচ‌্যুত হওয়ার ঘটনা ঘ‌টে। উদ্ধারকারী ট্রেন এসে চাকা অপসারণ করলে রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তাই শিডিউল বিপর্যয়ে দুর্ভোগের শিকার হয়েছেন কয়েক হাজার যাত্রী। দুর্ঘটনা কবলিত ট্রেনটির রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছাড়ার কথা ছিল রাত সাড়ে ১১টায়। পরে সেই ট্রেন কমলাপুরে আসে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে। ১০ ঘণ্টারও বেশি শিডিউল বিপর্যয়ের পর সকাল ১০টার দিকে ট্রেনটি কমলাপুর ছেড়ে যায়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ