২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

উল্লাপাড়ায় চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি ভাইস চেয়ারম্যান স্বপন ও সবিতা নির্বাচিত

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপে মঙ্গলবার অনুষ্ঠিত উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সেলিনা মির্জা মুক্তি । তিনি পেয়েছেন মোট ৮৯০১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী নবী নেওয়াজ খান পেয়েছেন ২২০২৩ ভোট। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ আবু সাইদ স্বপন। তিনি পেয়েছেন ৫৮৩৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মনিরুজ্জামান পান্না পেয়েছেন ৪৬০০৯ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সবিতা প্লাবনী সুইটি। তিনি পেয়েছেন ৫৬৯৬০ ভোট। তার নিকতটম প্রতিদ্ব›দ্বী মোছাঃ সুমাইয়া পারভীন পেয়েছেন ২৯৮৪৮ ভোট। সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ