২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

উল্লাপাড়ায় স্কুল মাঠে পশুর হাট

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উল্লাপাড়ার পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়
মাঠে রোববার ছাগলে হাট বসে। স্কুল মাঠে হাট বসানোর নিয়ম না থাকলেও
স্থানীয়ভাবে স্কুল কর্ত্পক্ষকে ম্যানেজ করে বোয়ালিয়া হাটের ইজারাদার আসন্ন ঈদ
উপলক্ষে এই পশুর হাট বসিয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় লোকজন।

এ ব্যাপারে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া বশরি’র সঙ্গে যোগাযোগ করলে
তিনি জানান, স্কুলের মাঠে হাট বসানোর নিয়ম নেই কিন্তু স্থানীয় লোকজন এবং
হাট কমিটির নেতৃবৃন্দের অনুরোধে তিনি মাঠটি এক দিনের জন্য
ব্যবহার করার অনুমতি দিয়েছেন। তবে শিক্ষার্থীদের লেখাপড়ার অসুবিধা যাতে না হয়
সে জন্য তিনি রোববার সকাল ৭ টা থেকে বেলা ১১টা পর্যন্ত মর্নিং স্কুলে করেছেন।

এ বিষয়ে স্কুলের সভাপতি ও বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান নান্নুর সঙ্গে
মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেনি।

হাটের ইজারাদার বুদ্দু মিয়া জানান, বোয়ালিয়া উপজেলার মধ্যে বেশ বড় হাট। কোরবানীর ঈদের আগে প্রতিবছরই স্কুল কর্তৃপক্ষকে স্থানীয়ভাবে অনুরোধ করে মাঠে হাট লাগানোর অনুমতি নেই।

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সঙ্গে কথা
বললে তিনি জানান, বিষয়টি তিনি অবহিত হয়েছেন। স্কুলের মাঠে হাট বসানোর কোন
নিয়ম নেই। তিনি সহকারী কমিশনার (ভূমি) কে দ্রুত তদন্তের জন্য পাঠাবেন।
প্রয়োজনে সহকারী কমিশনার মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ