১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ওয়েস্ট ইন্ডিজ – দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ড্র

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছে।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তারা সংগ্রহ করে ৩৫৭ রান। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৩৩ রানেই গুটিয়ে যায়।

১২৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে তারা ৩ উইকেটে ১৭৩ রান তুলে ইনিংস ঘোষণা করলে ওয়েস্ট ইন্ডিজের জন্য লক্ষ্য নির্ধারিত হয় ২৯৮ রানের। ২৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২০১ রান তুলে পঞ্চম দিন অর্থ্যাৎ শেষ দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ম্যাচটি ড্র হয়।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা –
১ম ইনিংস: ৩৫৭ (বাভুমা ৮৬, জোরজি ৭৮ ; ওয়ারিকান ৪/৬৯, সিলস ৩/৬৭)
২য় ইনিংস: ১৭৩/৩ ইনিংস ঘোষণা (স্টাবস ৬৮, জোরজি ৪৫ ; ওয়ারিকান ২/৫৭, রোচ ১/৩৯)

ওয়েস্ট ইন্ডিজ –
১ম ইনিংস: ২৩৩ (কারটি ৪২, হোল্ডার ৩৬ ; মহারাজ ৪/৭৬, রাবাদা ৩/৫৬)
২য় ইনিংস: ২০১/৫ (অ্যালিক ৯২, কারটি ৩১ ; মহারাজ ৪/৮৮, রাবাদা ১/৩৮)

ম্যান অফ দ্যা ম্যাচ: কেশব মহারাজ

_সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ _

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ