২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কাহালুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

spot_img

বগুড়ার কাহালুতে অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ফেরদৌস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাজারসংলগ্ন বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস বগুড়ার আদমদীঘি উপজেলার ঘোড়াদহ গ্রামের মো. আক্তারের ছেলে। তিনি একটি জুতা তৈরির প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ফেরদৌস ঢাকা থেকে ১৫০ সিসির জিপি ওয়ান মোটরসাইকেলে করে নিজ বাড়ি আদমদীঘিতে ফিরছিলেন। পথে দরগাহাট বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) মো. সেকেন্দার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হেফাজতে নেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ