২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের হলোখানায় বন্যা দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর সরকারী ত্রাণ বিতরণ

spot_img

কুড়িগ্রামের হলোখানায় বন্যা দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর সরকারী ত্রাণ বিতরণ

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রেরিত সরকারী ত্রাণ সামগ্রী কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে।  

সোমবার (৮ জুলাই) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়নের ৩ শতাধিক পানিবন্দী বন্যার্ত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা।

ত্রাণ সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন হলোখানা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল, ইউপি সদস্য রিয়াজুল হক, গোলজার হোসেন, দুলাল হোসেন ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য তমিজন বেগম প্রমুখ। 

এসময় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা উপস্থিত পানিবন্দী সকলের কাছ থেকে ইউনিয়নের সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন এবং তাদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ