৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ছেলে গ্রেফতার

spot_img

পারিবারিক কলহের জেরে মানষিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন হয়েছে বাবা। মা গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। ৬ এপ্রিল শনিবার দুপুর ১২ টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাধীন শিমুলবাড়ী ইউনিয়নের জোতইন্দ্র নারায়ণ গ্রামের হক বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় ঐ গ্রামের মৃত একাব্বর আলীর সাথে তার মানষিক ভারসাম্যহীন ছেলে সাজেদুলের কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে বাবার পেটে স্বজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পরেন তিনি। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে পাশন্ড ছেলে মায়ের পেটেও স্বজোড়ে আঘাত করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। কর্তব্যরত চিকিৎসক একাব্বর কে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী সাহের বানু চিকিৎসাধীন আছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক সাজেদুলকে গ্রেফতার করে ও হত্যার কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

মাইদুল ইসলাম
প্রতিনিধি ফুলবাড়ী কুড়িগ্রাম।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ