৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে বিজিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

spot_img

কুড়িগ্রামে বিজিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে কনকনে ঠান্ডা ও শীতে দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে এই কার্যক্রমে ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, সহকারী পরিচালক মোঃ ইউনুস আলী এবং অন্যান্য বিজিবি সদস্যরা।

কম্বল পেয়ে শীতার্ত মানুষের মধ্যে খুশির জোয়ার বইছে। শাহেরা বেগম নামে একজন সুবিধাভোগী বলেন, “বিজিবি আমাদের কম্বল দিলো, আমরা পেয়ে খুব খুশি হইছি। আমরা বিজিবির জন্যে দোয়া করবো। গতবারও আমরা বিজিবির কম্বল পাইছি।”

এসময় কুড়িগ্রাম ২২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, “ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সব সময় থাকবে।”

ছবি ইমেইলে।
মোবাইল-০১৭২২-৬৬৪৭১৩

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ