২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সফর, ১৪৪৮ হিজরি

কুমিল্লায় গণমিছিল, জনসমুদ্রের রূপ ধারণ

spot_img

কুমিল্লায় ৯ দফা দাবি ও শহীদদের স্মরণে শুক্রবার (২ আগস্ট) অনুষ্ঠিত গণমিছিল পরিণত হয় জনসমুদ্রে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঝাউতলা ছাতা মসজিদ থেকে জুমার নামাজের পর মিছিল শুরু হয়ে পুলিশ লাইন্সের পথে রেসকোর্সে গিয়ে শেষ হয়।

মিছিলে কুমিল্লার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে। মহানগর ছাত্রদলের কিছু নেতা-কর্মীও এতে অংশ নেন। মিছিলে বিভিন্ন ধরনের শ্লোগান যেমন, “আমি কে? তুমি কে? কয় দফা? একশন টু একশন” শোনা যায়। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে কুমিল্লা শুক্রবার জনসমুদ্রে পরিণত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সমন্বয়ক আবু রায়হান বলেন, “আপনারা ইতিহাস সৃষ্টি করেছেন। আমরা খুনির কাছে খুনির বিচার দেব না, ছাত্র সমাজ রাজপথে শক্তি দেখিয়ে বিজয় নিয়ে ঘরে ফিরব।” তিনি আগামী দিনের আন্দোলনের জন্য সকলকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

উল্লেখযোগ্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য কর্মসূচিতে ছাত্রলীগ ও পুলিশের হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও গতকালের আন্দোলন শান্তিপূর্ণ ছিল।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ