৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

কেন্দ্রীয় লাইব্রেরিকে আধুনিক ও যুগোপযোগী করে তোলা হবে:বেরোবি উপাচার্য

spot_img

বেরোবি সংবাদদাতা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে।

আজ মঙ্গলবার (০১ অক্টোবর, ২০২৪) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার পরিদর্শনে এসে বললেন বেরোবি উপাচার্য।

উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিকে আরো আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। এসময় তিনি লাইব্রেরির বিভিন্ন কর্ণার ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বেরোবি উপাচার্য জানান, শিক্ষার্থীদের বসার স্পেস বাড়ানোর জন্য কেন্দ্রীয় লাইব্রেরি ভবনকে দুইতলা থেকে চারতলায় সম্প্রসারিত করা হবে। তিনি আগামীদিনে এখানে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন বই-জার্নালসহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর কথাও বলেন। এসময় সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামান, উপ-গ্রন্থাগারিক মামদুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ