
বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জোকা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় “বিবাহিত” ও “অবিবাহিত” নামে দুটি দল অংশগ্রহণ করে।
খেলা উপলক্ষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের শুভকামনা জানিয়ে ফুটবল প্রদান করেন শাজাহানপুর উপজেলা যুব বিভাগের সভাপতি, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং সোনার দেশ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মোখলেছুর রহমান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি খন্দকার আতিকুর রহমান, উপজেলা ওলামা বিভাগের সভাপতি ও সেক্রেটারি মাওলানা কাওসার আলী, খোট্টাপাড়া ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মোঃ রবিউল আউয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুব সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলাটি উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।




