২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চোরাচালান-চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ সুপারের কঠোর হুঁশিয়ারি

spot_img

তুর্য দাস
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে কর্মরত মূল ধারার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার এম এন মোর্শেদ। মতবিনিময় সভায় তিনি সুনামগঞ্জকে শান্তির শহর বানাতে সাংবাদিকদের পরামর্শ সহযোগিতা চান। এসময় উপস্থিত সাংবাদিকরা চোরাচালান, চাঁদাবাজি, ইভটিজিং, মাদক, ট্রাফিক ব্যবস্থা সহ নানা বিষয়ে পুলিশ সুপারকে অবগত করেন।

আজ বিকেলে মিট দ্য প্রেস সভায় সাংবাদিকরা বলেন, জেলার ১২০ কিলোমিটার সীমান্ত এলাকার মাটিরাবন থেকে মহেশখলা পর্যন্ত অসংখ্য পয়েন্ট দিয়ে চোরাই মালামাল এসে শহরের ভেতর দিয়ে বাইরে যায়। সিলেটে পুলিশ ব্যবস্থা নিলেও, সুনামগঞ্জে তা লক্ষ্য করা যাচ্ছে না।

বক্তব্যে পুলিশ সুপার এম এন মুর্শেদ বলেন, আমি খালি হাতে এসেছি, যাবার বেলা খালি হাতে ফিরে যাবো। সুনামগঞ্জে কোনো অন্যায়, অনিয়মকে প্রশ্রয় দেব না। সুনামগঞ্জকে মাদক ও ইভটিজিং মুক্ত বসবাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলবো।

জবাবে পুলিশ সুপার বলেন, চোরাচালান-চাঁদাবাজির ক্ষেত্রে সুনামগঞ্জ পুলিশ আশ্রয়-প্রশ্রয় দেবে না। আমি যেহেতু সুবিধা এদের বিরুদ্ধে অ্যাকশনে যেতেও আমার কোন নেই। আমরা জেলা পুলিশ বিভিন্ন চোরাচালালের রুট চিহ্নিত করে কঠোর ব্যবস্থা সুনামগঞ্জের আইনশৃঙ্খলার সকল সমস্যা সমাধানের চ্যালেঞ্জ নিতে চাই আমি। কোন নেব না, সমস্যা পয়েন্ট ও নেব। । ট্রাফিক ব্যবস্থা নিয়ে পুলিশ সুপার বলেন, যেহেতু সুনামগঞ্জে প্রবেশ এবং বাইরের একটি মাত্র সড়ক সড়কে যদি গাড়ি রেখে বা দোকানপাট দিয়ে সড়ক দখল করে রাখে, তাহলে সড়ক সরু হয়ে যাবে। আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলে এই সমস্যা সমাধানের চেষ্টা করবো। পাশাপাশি ট্রাফিক বিভাগে কোন ত্রুটি-বিচ্যুতি আছে কি না তারও খোঁজ খবর নেব। ট্রাফিক ব্যবস্থাকে ঢালাও ভাবে সাজানোর চেষ্টা করবো। এছাড়াও তিনি জুয়া, গুজব, মাদক, ইভটিজিং সহ নানা অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস, জাকির হোসাইন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত (মঙ্গলবার) পুলিশ সুপার এহসান শাহের স্থলাভিষিক্ত হন এম এন মুর্শেদ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ