২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জীবনের বাস্তব অনুভূতি

spot_img

একটু উপলব্ধি করুন, কয়টা দিন বাঁচবেন। হয়ত ৬০ বছর কিংবা ৭০ বছর। খুব বেশি ভাগ্যবান হলে ৮০ কিংবা ৮৫+ সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমরা এক বছরে ৩৬৫ দিন এবং প্রতিদিন ৮৬৪০০ সেকেন্ড। খুব বেশি একটা সময় নিয়ে পৃথিবীতে আমরা আসিনি। টিক টিক করে আমাদের জীবনের নির্দিষ্ট সময় থেকে প্রতিটি সেকেন্ড অতিবাহিত হয়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে ততই আমাদের আয়ু কমছে এবং মৃত্যুর দিন সামনে আসছে। সময় সময়ের গতিবেগে চলছে। হঠাৎ করে একদিন আমাদের জীবনের নির্ধারিত সময়ের সব সেকেন্ড শেষ হয়ে যাবে, এবং মৃত্যু এসে দরজায় কড়া নাড়বে আর বলবে এবার ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। একজন মানুষের কাছে যখন একশত কোটি টাকা থাকে তখন তাকে বিলাশিতা মানায়, যার কাছে কোন অর্থই নেই তার কাছে বিলাসিতা মানায় না। আমাদের আয়ু যদি হাজার বছর হতো, তাহলে সময়ের বিলাসিতা আমাদের মানাতো। কিন্তু আমাদের সময় খুব কম। এত স্বল্প আয়ুতে দুঃখ-কষ্ট, আনন্দ-উল্লাস, ধোঁকাবাজি, পরনিন্দা, অশ্লীলতা, ব্যভিচারিতা ইত্যাদিতে সময় নষ্ট করার সুযোগ কই? তার চেয়ে উত্তম এবং কল্যাণময় কাজ করুন, সৎ আমল করুন, ভালো বই পড়ুন, দ্বীনি ইলম অর্জন করুন, কুরআন- সুন্নাহ মেনে চলুন এবং বেড়িয়ে আসুন তিমিরের জগত থেকে অদৃশ্য চমৎকার জগতের সন্ধানে। রাতের নিঝূম নম্র খোলা আকাশ দেখুন। সকালে সূর্য ওঠা উপভোগ করুন। গোধুলি বিকাল উপভোগ করুন। সাগরের ঢেউ উপভোগ করুন। পূর্ণিমার আলোয় তীব্র জোয়ারে ফুঁসে ওঠা সাগরকে দেখুন। ভাবুন! আপনি সময় নিয়ে একটিবার ভাবুন। ভাবতে থাকুন! যে আমরা এই দুনিয়াতে কোন উদ্দেশ্যে এসেছি । জীবনের উদ্দেশ্য ফিক্স করুন, জীবনের উদ্দেশ্য একটাই আল্লাহর সন্তুষ্টি অর্জন। এর বিকল্প কোন সফলতা আমাদের নেই। দেখুন আগত নবজাতক শিশুদেরকে এবং তাদের নিষ্পাপ আনন্দ। সৃষ্টি থেকে স্রষ্টার খোঁজ করুন। সৃষ্টিকর্তার অমায়িক সৃষ্টির সৌন্দর্যতা উপভোগ করুন। একটা প্রবাদ আছে, ‘ Don’t make the days, make the days count.’ একটু চিন্তা করে দেখুন তো আজকের দিনটা যদি আপনার শেষ দিন হয়, আমরা আমাদের আমলনামায় কতটুকু সৎ আমল জমা করেছি মালিকের দরবারে হাজির হওয়ার জন্য, আমরা কিভাবে মালিকের সামনে জবাবদিহিতা করব, ভেবেছেন ! আমরা দুনিয়াতে যেগুলো দেখছি সবই মোহ এবং ক্ষনিকের জন্য যা মৃত্যুতেই গল্প শেষ হয়ে যাবে। পরবর্তী জীবনে শুধু উপকারে আসবে সঠিক আমল। দুনিয়াতো শুধু আখিরাতের শস্য ক্ষেত্র। পরম দয়াময় সৃষ্টিকর্তা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। (আমিন)

লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান
শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়
কায়রো, মিশর

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ