২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে লোহাগাড়ায় প্রস্তুতি সভা

spot_img

মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে৷

সোমবার ( ২ ডিসেম্বর ) বিকালে কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুুতি সভায় প্রধান অতিথি ছিলেন এলডিপি লোহাগাড়া উপজেলা সভাপতি, পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী।

উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আহমদ কবির, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামাল উদ্দিন,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আবু বক্কর,বান্দরবান ফুটবল এসোসিয়েশনের সদস্য নাছির নাছির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,বার আউলিয়া ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ আলমগীর, মাস্টার নাছির উদ্দিন,ইফতেখারুল আজম টুটুল,বাফুফে সদস্য নাছির উদ্দিন, এলডিপির নেতা মনু, এলডিপির নেতা একরাম হোসেন, জাহাঙ্গীর আলম, নুরুল আলম,ক্রীড়ামোদি ব্যক্তি মোজাফ্ফর আহমদ, জিয়াউর রহমান,মোরশেদ মাহমুদ ও গনতান্ত্রিক যুবদলের সভাপতি শাহজাদা মিয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএম চিশতি।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা এলডিপি,বিভিন্ন ইউনিয়নের এলডিপির নেতারা ও ক্রীড়ামোদী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, শীগ্রই উদ্বোধনী খেলার তারিখ জানানো হবে, তবে সম্ভাব্য তারিখ ২৮ এবং ৩০ ডিসেম্বর। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্ণেল (অবঃ) অলি আহমেদ বীর বিক্রম।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ