৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

দারুলহুদা মডেল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

spot_img

রাব্বি ছৈয়াল
শরিয়তপুর প্রতিনিধি

আসসুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক ২০২৪ সালে ৩ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দারুলহুদা মডেল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার সহকারী শিক্ষক মুফতি দীনার আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠান প্রধান মুফতি দীদার মাহদী।

রবিবার (১১ আগস্ট) শরীয়তপুর জেলাধীন গোসাইরহাট থানার অন্তর্গত কোদালপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুলহুদা মডেল মাদরাসার মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষার্থীদের মাঝে পনেরশো বৃক্ষ বিতরণ করা হয়। প্রত্যেককে আম, মালটা ও লেবুর তিনটি করে চারা দেয়া হয়।

অনুষ্ঠানে এ কে এম মেহেদী হাসান, কাজী কামরুজ্জামান ও ইমাম হোসাইন বক্তব্য রাখেন। বক্তারা বৃক্ষ রোপণের গুরুত্ব ও তাৎপর্য কোরআন-সুন্নাহর আলোকে বলিষ্ঠ কন্ঠে আলোচনা করেন।

এ অনুষ্ঠানে মাদরাসার সহকারী শিক্ষকবৃন্দ, মাদ্রাসা-ই-দারুলহুদা কাকৈসারের পরিচালক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দারুলহুদা মডেল মাদরাসা আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বিত সিলেবাসের মাধ্যমে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি হিফজ বিভাগের কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে অব্যাহত রেখেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ