২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দেশের বাজারে কমলো ডিজেল-অকটেন-পেট্রলের দাম

spot_img

সরকার ২০২৬ সালের জানুয়ারির জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করেছে। নতুন দর অনুযায়ী গ্রাহক পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিন—প্রতিটি লিটারে দুই টাকা করে কমানো হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তবে বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে এ নতুন দর কার্যকর হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা সরকারি গেজেট অনুযায়ী, ডিজেল ১০৪ টাকা থেকে কমে ১০২ টাকা, অকটেন ১২৪ টাকা থেকে ১২২, পেট্রোল ১২০ টাকা থেকে ১১৮ ও কেরোসিন ১১৬ টাকা থেকে কমে ১১৪ টাকা প্রতি লিটার বিক্রি হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ