২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দ্বিতীয় দিন : ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিন শেষে ১ম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৩৪৪ রান।

প্রথমদিনের ১ উইকেটে ৪৫ রান নিয়ে দ্বিতীয়দিন অর্থ্যাৎ বৃহস্পতিবার (৮ আগষ্ট) ব্যাটিং শুরু করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয়দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৩৪৪ রান। এদিন মোট খেলা হয় ৯৮ ওভার। প্রথমদিন শেষে অপরাজিত থাকা দুই ব্যাটার জোরজি ও ট্রিস্টান স্টাবস সংগ্রহ করেন যথাক্রমে ১৪৫ বলে ৭৮ রান ও ৪৮ বলে ২০ রান। এদিন ক্যাপ্টেন বাভুমা সংগ্রহ করেন সর্বোচ্চ ১৮২ বলে ৮৬ রান। এছাড়াও ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইন সংগ্রহ করেন যথাক্রমে ৪৫ বলে ২৯ রান, ৪৯ বলে ১৯ রান ও ৮৭ বলে ৩৯ রান। অলরাউন্ডার কেশব মহারাজ রানের খাতা খোলার আগেই ফিরে যান। আর ক্রিজে অপরাজিত আছেন উইলেম মুল্ডার ৭৬ বলে ৩৭ রানে ও রাবাদা ১৭ বলে ১২ রানে।

দ্বিতীয়দিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ টি উইকেট শিকার করেন জোমেল ওয়ারিকান এবং ২ টি করে উইকেট শিকার করেন কেমার রোচ ও জেডেন সিলিস।

উল্লেখ্য বুধবার (৭ আগস্ট) টেস্টের প্রথমদিন কুইন্স পার্ক অফ ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথমদিন ছিলো বৃষ্টির অধিপত্য। বৃষ্টির কারণে এদিন মাত্র ১৫ ওভারের খেলা হয়।

শুক্রবার (৯ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা।

_সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ