২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ’মার্চ টু ঢাকা’র হুঁশিয়ারি নাহিদ ইসলামের

spot_img

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হলে সমগ্র বাংলাদেশ আবারো ঢাকা শহরে মার্চ করবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৯ মে) বিকেলে চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির মধ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।”

নাহিদ তার পোস্টে আরও লেখেন, “দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থি সকল শক্তি ঐক্যবদ্ধ হই।”

তিনি আওয়ামী লীগকে আখ্যা দেন “স্বাধীনতা-বিরোধী, সার্বভৌমত্ব-বিরোধী, গণতন্ত্র ও মানবতা বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন” হিসেবে।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন ‘যমুনা’র সামনে চলমান সমাবেশ স্থগিত করে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পরে হাজারো ছাত্র-জনতা মিছিল নিয়ে শাহবাগের মূল সড়কে বসে পড়ে। বিকেল ৪টা ৪০ মিনিটে পুরো এলাকাজুড়ে প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ মে) রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি নেতাকর্মীরা যমুনা বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। সেই ধারাবাহিকতায় শুক্রবার সকালে ঢাকায় রাজপথ উত্তপ্ত হয়ে ওঠে। সারা শহরের বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে বিচ্ছিন্ন অবরোধ ও মিছিল।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ