১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘ধানের শীষের অঙ্গীকার, ইন্টারনেট হবে সবার’

spot_img

বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে স্কুল-কলেজ, অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেলস্টেশন, এয়ারপোর্টসহ নির্দিষ্ট জনবহুল স্থানে বিনামূল্যে ইন্টারনেট মিলবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে ভিডিওজুড়ে দিয়ে তিনি এ মন্তব্য করেন।

ভিডিওতে জনবহুল স্থানে বিনামূল্যে ইন্টারনেটের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

ভিডিওর ক্যাপশনে তারেক রহমান লেখেন, ‘বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে স্কুল-কলেজ, অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেলস্টেশন, এয়ারপোর্টসহ নির্দিষ্ট জনবহুল স্থানে বিনামূল্যে ইন্টারনেট দেবে। এতে দেশের সবাই সহজে তথ্য নিতে ও আধুনিক সেবা ব্যবহার করতে পারবে।

শেষে তিনি যুক্ত করেন, ‘ধানের শীষের অঙ্গীকার, ইন্টারনেট হবে সবার।’

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ