২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে মারা গেলেন কৃষক

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মঙ্গলবার বেলা ১১ টার দিকে উল্লাপাড়ার চর তারাবাড়িয়া মাঠে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন জিল্লুর রহমান (৩৫) নামের এক কৃষক। তিনি চর তারাবাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।

সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, ঘটনার সময় জিল্লুর রহমান অপর দিনমজুরদের সঙ্গে তারাবাড়িয়া মাঠে ধান কাটছিলেন। প্রচন্ড তাপদাহে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উল্লাপাড়া কেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেবার পর তার অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। রাস্তায় তিনি মারা যান।

উল্লাপাড়ার কেয়ার হাসপাতালের ব্যবস্থাপক আলামিন হোসেন জানান, জিল্লুর রহমানকে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ইসিজিও করা হয়। পরে তার অবস্থা আরো খারাপ হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ