২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

ধুনটে চার বছর এক মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

spot_img

 

ধুনট, বগুড়া, প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ৪ বছর ১মাসের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামি মোসলেম উদ্দিন আকন্দ (৫৫),কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী ফকির পাড়া গ্রামের মৃত মনসুর আলী আকন্দের ছেলে।                                            গত সোমবার (১৫ই এপ্রিল) দিবাগত রাত অনুমান ৩টার দিকে বগুড়া চার মাথা রেল স্টেশন এলাকা থেকে সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর হোসেন সঙ্গী ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাহাকে গ্রেফতার করেন। ২০১৭ সালের দায়ের করা একটি মামলায় আসামী মুসলিম উদ্দিন কে ৪ বছর এক মাসের সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ সৈকত হাসান বলেন, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহর থেকে ৪ বছর ১ মাসের সাজাপ্রাপ্ত পলাতক ও একাধিক মামলার আসামিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।               গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার সকালে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ