২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

ধুনটে জামায়াতে ইসলামীর যুব ইউনিটের পরামর্শ সভা

spot_img

নিয়ামুল ইসলাম, বগুড়া (ধুনট) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখার যুব ইউনিট কর্তৃক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ( ২৭ আগস্ট) সকাল ৭ ঘটিকায় আর্দশ স্কুল সভা কক্ষে পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয়।

যুব ইউনিটের ধুনট উপজেলা শাখার সভাপতি মাওলানা ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধুনট উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি প্রভাষক মাওলানা আব্দুল কারিম। পরামর্শ সভায় ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শহীদ পরিবার ও বন্যা কবলিত অঞ্চলের জন্য নগদ টাকা উপজেলা সমাজকল্যাণ ফান্ডে জমা করা হয়।

যুব ইউনিটের ধুনট উপজেলা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম মিঠু এর সঞ্চালনায় পরামর্শ সভায় নিমগাছী ইউপি মেম্বার মোশারফ হোসেন, মিজানুর রহমান, জহুরুল ইসলাম, রায়হান ইসলাম, হিরো আহমদ,আঃ মুত্তালিব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ