২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন প্রকৌশলী আসিফ ইকবাল সনি

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে ৫ জুন রোজ বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি আনারস মার্কা ৪০০৬০ ভোট পেয়ে বিজয়ী হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক ঘোড়া মার্কা ৩৪৩৬২ ভোট পেয়েছেন ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই খোকন মোটর সাইকেল মার্কা ১৯৩৫৫ ভোট পেয়েছেন এবং ভাইস চেয়ারম্যান পদে ০৩ জনের মধ্যে বিজয়ী হলেন ইকবাল হোসেন রিপন তালা মার্কা ৪৩৬৪৮ ভোট পেয়ে বিজয়ী হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী চপল মাহমুদ টিউবওয়েল মার্কা ৩২২৭৬ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মধ্যে সুলতানা জাহান সেলাই মেশিন মার্কা ৩১৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী রেবেকা সুলতানা ফুটবল মার্কা ২৩৭০৩ ভোট পেয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় পৌরসভা সহ ১০টি ইউনিয়নে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। পৌরসভাসহ ১০টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২,২৬,৩৭৫ (দুই লক্ষ ছাব্বিশ হাজার তিনশত পচাত্তর) জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১,১২,০৬০ (এক লক্ষ বার হাজার ষাট) জন এবং নারী ভোটার সংখ্যা ১,১৪,৩১৫ (এক লক্ষ চৌদ্দ হাজার তিনশত পনের) জন। এ উপজেলায় পৌরসভাসহ ১০টি ইউনিয়নের ৯০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার উপস্থিতি ৩৭% বেসরকারি ভাবে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক খান ঘোষণা করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ