২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নতুন করে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

spot_img

আবহাওয়া অফিস আজ সোমবার সারাদেশে নতুন করে আরো ৭২ ঘণ্টার তাপদাহের সতর্কতা জারি করেছে।

আজ সকাল সাড়ে ৯টায় আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপদাহ আজ ২২ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৫ এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ জানান, দেশের আকাশে কিছুটা মেঘ থাকায় গরমের তীব্রতা কিছুটা কমলেও আগামীকাল থেকে আবারো বাড়বে তাবদাহ।

এর আগে গত শুক্রবার থেকে প্রথম ধাপে ৭২ ঘণ্টার তাপদাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস।
এদিকে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া একই সময়ে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ