৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

নরসিংদীতে পিএমকে’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

spot_img

 

নরসিংদীর বারৈচা শাখায় অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) আয়োজিত এ স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার এরিয়া ম্যানেজার মোঃ মনির হোসেন। এ সময় বারৈচা শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ক্যাম্পের সার্বিক কার্যক্রমে অংশ নেন।

ক্যাম্পে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং চোখের রোগীদের জন্য পাওয়ার চশমা সরবরাহ করা হয়।

এ ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. মিরাজ হোসেন, ডা. রায়হানুল হোসাইন, ডা. শামীম হোসাইন ও ডা. মিলন ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে এরিয়া ম্যানেজার মনির হোসেন বলেন, “পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) একটি অলাভজনক উন্নয়ন সংস্থা। ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি আমরা সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে থাকতে নিয়মিত কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষকে সেবা প্রদান করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।”

সেবা পেয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের জন্য অত্যন্ত উপকারী উদ্যোগ। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ