২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই সফর, ১৪৪৮ হিজরি

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ডিএনসিসি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান: সেলিম উদ্দিন

spot_img

সাবিক ওমর , ঢাকা:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে জনকল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টায় কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে মিরপুর দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর দক্ষিণ থানা আমীর ও ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি রাকিবুল ইসলাম।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন আরো বলেন, দুর্নীতি, বৈষম্য ও অব্যবস্থাপনা দূর করে নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে সৎ নেতৃত্ব, জবাবদিহিতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে সৃষ্ট যানজট, জলাবদ্ধতাসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তুলে ধরে ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণে জনসম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান এবং মিরপুর ১১ নম্বর ওয়ার্ডের জামায়াত মনোনীত কমিশনার প্রার্থী কামরুল আহছান মুরাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মিরপুর দক্ষিণ শাখার কর্মপরিষদ সদস্য রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, শাহাবুল আলম, আমির হোসেন বাবলু, তরিকুল ইসলাম, সাদ বিন জাফরসহ স্থানীয় বাড়ির মালিক, সমাজকল্যাণ সমিতির প্রতিনিধি, মসজিদ কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

সমাবেশে বক্তারা নৈতিক মূল্যবোধসমৃদ্ধ সমাজ গঠন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার এবং আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ