২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পাখির ব্যবসার আড়ালে ইয়াবা কারবার! শাজাহানপুরে ১০০ পিস ইয়াবাসহ শাহীন গ্রেপ্তার

spot_img

বগুড়ার শাজাহানপুরে ১০০ পিস ইয়াবাসহ শাহীন (২৫) নামে এক পাখি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাহীন উপজেলার আড়িয়া ইউনিয়নের বি-ব্লক এলাকার রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের মোখছেদুর রহমানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহীন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে শুক্রবার বিকেলে ঘাষিড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় সেখানে অবস্থানরত শাহীনকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার পরনের প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে সংবাদ বুলেটিনকে জানান, শাহীন দীর্ঘদিন ধরে তার বাবার সঙ্গে বি-ব্লক বাজারে পাখির ব্যবসা করে আসছেন। তিনি মাদক ব্যবসার সঙ্গে শাহীনের সম্পৃক্ততার বিষয়টি জানতেন না।

বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, ইয়াবাসহ গ্রেপ্তার শাহীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ