২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সফর, ১৪৪৮ হিজরি

পূবাইলে নিজের বাড়ি ভেঙে বিপাকে বাড়ির মালিক

spot_img

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ড এর মাইজগাও মৌজায় নৈই পাড়া, ভাদুন গ্রামে নিজ বাড়ির একটি পরিত্যক্ত মাটির ঘড় ভেঙে বিপাকে পরেছে বাড়ির মালিক মৃত চন্দ্র মোহন মল্লিক এর ছেলে উত্তম কুমার মল্লিক।

সরজমিনে খোজ নিয়ে জানা গেছে মাইজগাও মৌজায় নৈপাড়া যাহার এস/সি এস খতিয়ান ৯৩, দাগ নং ৫৫ আর এস খতিয়ান ৩২, আর এস দাগ নং ১১ মোট জমি ১.৯৬ শতাংশ জমি মৃত জ্ঞান মোহন মল্লিক এর দুই ছেলে পৈতৃক সুত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছিল,

অভিযোগকারীর বর্ননা মতে জানা যায় জ্ঞান মোহন মল্লিক এর মৃতর পর ২০০৮ সালে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ মৌখিক সাম আপোষ বন্টননামা করেন তারা, সেই বন্টন নামা অনুযায়ী পুরোতন বাড়ি সহ জমির পূর্বাংশ চন্ত্র মোহন মল্লিও ও পশ্চিম এ ইন্দ্র মোহন মল্লিক এর ওয়ারিশ গন ভোগ দখল করে আসছিলেন,

যাহার প্রমান সরুপ চন্দ্র মোহন মল্লিক ও ইন্দ্র মোহন মল্লিকের নামে খাজনা খারিজ করা হয়েছে, যাহার যোত নম্বর ৭২৪, ২৬/১২/২০১৩ ইং,

উল্লেক্ষ যে চন্দ্র মোহন এর একমাত্র ছেলে উত্তম কুমার মল্লিক তার দখলে থাকা মাটির ঘড়টির টংগী পৌরসভা ও গাজীপুর সিটি কর্পোরেশনের হেডিং টেক্স দিয়ে আসছিল পূর্ব থেকেই, যাহা মাইজগাঁও নৈই পাড়া মৌজার হোল্ডিং নং ৫৬,

গত ২৫ অক্টোবর শুক্রবার উত্তম কুমার মল্লিক তার দখলে থাকা পরিত্যাক্ত ঘড়টি ভেঙে জমি বাউন্ডারি ও বাড়ি নির্মানের পরিকল্পনা করেন,

এ সময় উত্তম কুমার মল্লিকের চাচা ইন্দ্র মোহন মল্লিক ও তার ছেলে বাড়ি ভাঙায় বিরোধিতা করেন,বিরোধিতার বিষয়ে জানতে চাইলে তারা জানান মাটির ঘড়ের মালিকানা দাবি করেন, পূর্বেও বিষয়টি নিয়ে উত্তম কুমার মল্লিক স্থানীয় পূবাইল থানার অভিযোগ দায়ের করেন, পরে থানা কতৃপক্ষ বিবাদী কে একাধিক বার ডাকার পরও সে উপস্থিত হয়নি,

এতে করে বিপাকে পড়েছে বাড়ির বর্তমান মালিক, এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান পারিবারিক বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ