৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় দুধ দিয়ে গোসল করল প্রেমিক

spot_img

শাজাহানপুর বার্তা ডেস্ক রিপোর্ট:
প্রেমিকার বিয়ে হয়ে গেলে প্রেমিকেরা কত কী না করে! অনেকে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। তবে অবাক করা এক ঘটনা ঘটল সাতক্ষীরার কলারোয়ায়। প্রেমে ব্যর্থ হয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করল এক প্রেমিক

৫ বছরের প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় প্রেমিকার স্মৃতি মুছতে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে মাথার চুল ফেলে ন্যাড়া হয়ে ৫ কেজি দুধ দিয়ে গোসল করে নতুন শেরওয়ানি পরে গ্রামময় ঘুরেছে সাতক্ষীরার কলারোয়ার আব্দুল আহাদ (২৩) নামের এক যুবক।

যুবকের মাথায় গরুর দুধ ঢেলে গোসল করার এমন একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ আলোচনায় এসেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ( ৯ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বটতলায়। আব্দুল আহাদ ওই গ্রামের রয়েল বক্সের ছেলে।

জানা যায়, গোয়ালপাড়া গ্রামের জনৈক রয়েল বক্সের ছেলে আহাদ আলীর সঙ্গে একই গ্রামের এক স্কুল ছাত্রীর পরিচয় রূপ নেয় প্রণয়ে। সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছায় যে, তারা ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল। কিন্তু বিষয়টি জানাজানি হলে মেয়ের বাবা অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করেন। ভেঙে যায় যুবকের সকল স্বপ্ন। ক্ষোভে-দুঃখে অন্য কোনো আত্মঘাতী সিদ্ধান্ত সে নেয়নি। মনের দুঃখ লাঘব করার জন্য সে মাথা ন্যাড়া করিয়ে নেয়। পরে মাথায় দুধ ঢেলে গোসল করে মনের জ্বালা মেটায়।

আহাদ আলীর মা পারভীনা বেগম বলেন, ‘ছেলে সকল ধরনের কাজ করে সংসার চালাত। পাশাপাশি ওই মেয়েকে প্রচণ্ড ভালোবাসত। বিয়ে করার স্বপ্ন দেখেছিল; এটা আমরা সকলে জানতাম। আমরা ওদের বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু মেয়ের বাবা অন্য জায়গায় মেয়েকে বিয়ে দেওয়ার কারণে ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে গতকাল গ্রামের অধিকাংশ মানুষকে সঙ্গে নিয়ে গোয়ালপাড়ার বটতলা নামক স্থানে গিয়ে মাথা ন্যাড়া করে ৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল করে নতুন শেরওয়ানি পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করে। আমার ছেলে এখন ওই মেয়েকে ভুলতে চায়।

চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, মাথায় দুধ ঢেলে গোসল করা ওই যুবক পেশায় নির্মাণ শ্রমিক। গত ৫ বছর যাবত একই গ্রামের একটি স্কুল ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তার। ১৫ দিন আগে ওই মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। রাগে-ক্ষোভে প্রেমিকার সকল স্মৃতি ভুলতে মাথা ন্যাড়া করে ৫ কেজি দুধ দিয়ে গোসল করে এলাকাবাসীর মিষ্টি বিতরণ করে ওই যুবক।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ