২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যান দুর্নীতির ও অপসারণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

spot_img

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যান দুর্নীতির ও অপসারণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন আহম্মেদের অনিয়ম, দুর্নীতি ও ভিজিএফ-এর চাউল আত্মসাৎ করার অভিযোগ এনে তার অনুসারীদের মাধ্যমে ভিজিএফ এর লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেছে উদাখালি ইউনিয়ন বিএনপি। তারা অভিযোগ করেন, চেয়ারম্যান আল-আমিন মিথ্যা অভিযোগ তুলে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এনামুল হক ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।

শনিবার (২২ মার্চ) বিকেলে ফুলছড়ি উপজেলা সদরের কালির বাজার এলাকায় উদাখালি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি পার্টি অফিসে এসে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান আল-আমিন আহম্মেদের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে সম্প্রতি ভিজিএফ-এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া, জনগণের হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাৎ এবং তার ক্যাডার বাহিনীর দমন-পীড়নের কারণে এলাকাবাসী চরম অতিষ্ঠ। বক্তারা দ্রুত দুর্নীতিবাজ এই চেয়ারম্যানের অপসারণের দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন উদাখালি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এনামুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনিছুর রহমান। আরও বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ফজলাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলনসহ ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং দুর্নীতিবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ